রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

‘জুনেই’ বিয়ে করছেন নয়নতারা


DhakaReport24.com || 2022-04-26 02:03:00
 ‘জুনেই’ বিয়ে করছেন নয়নতারা

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেট থেকে দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারা ও চলচ্চিত্রকার বিগনেশ শিবানের প্রেমের যাত্রা শুরু।  এরপর থেকে প্রায় অর্ধযুগ ধরে চলছে প্রেম। গত বছর তাদের আংটিবদলও হয়েছে। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরের জুনেই বিয়ে করছেন তারা। 

এ বছর বিগনেশ শিবানের নতুন ছবি ‘একে ৬২’ শুরু হওয়ার কথা। এই ছবির শুটিং শুরুর আগেই তারা বিয়েটা সেরে ফেলবেন বলে শোনা যাচ্ছে। এরপর তারা ফিরবেন ছবির শুটিংয়ে।যেকোনো দিন তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করবেন।  এর মধ্যে বিগনেশ ও নয়নতারা বেশ কয়েকটি মন্দিরে পূজা দিয়েছেন বলে জানা গেছে। 

সম্প্রতি নয়তারা ‘কাথুভাকুলা রেনডু কাঢাল’ ছবির কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেন বিগনেশ। এ ছবিতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। আগামী ২৮ এপ্রিল ছবিটি মুক্তির কথা রয়েছ। কয়েক দিন আগে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। 

২০০৩ সালে মালয়ালম ভাষার ‘মনসিনাক্কা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় নয়নতারার। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। কুড়িয়েছেন অনেক প্রশংসাও

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম