রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

'আউলা ঝাউলা' গানের মডেল দীঘি      


DhakaReport24.com || 2022-04-22 12:59:00
'আউলা ঝাউলা' গানের মডেল দীঘি      

গানচিত্রের মডেল হয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। 'আউলা ঝাউলা' নামের গানটি আরটিভির ইউটিউব চ্যানেলে ঈদে প্রকাশ পাবে। 'বাংলার গায়েন' খ্যাত শিল্পী লাবণীর কণ্ঠে গাওয়া গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। লিখেছেন এ মিজান।

এর মধ্যে গানচিত্রটির দৃশ্যধারণ শেষ হয়েছে। আসাদ খানের কোরিওগ্রাফিতে গানচিত্রটি পরিচালনা করেছেন উজ্জল রহমান।

এ বিষয়ে দীঘি বলেন, 'এই গানের মিউজিক ভিডিওটি একটু আলাদা ধরনের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয়, সিনেমার গানের শুটিং করছি। অনেক বড় আয়োজনে গানের ভিডিওটি নির্মাণ করা হয়েছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ক্যামেরার মনিটরে দেখেছি, ভালোই হয়েছে। পুরো ভিডিওটির দৃশ্যধারণেও ছিল যত্নের ছাপ।

নাচনির্ভর এই ভিডিও নিয়ে আমি খুবই আশাবাদী।' গানচিত্রটি এবারের ঈদে আরটিভির বিশেষ অনুষ্ঠান ও আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এর আগে দীঘি প্রথমবার মডেল হয়েছিলেন ন্যান্সির গাওয়া হিন্দি গান 'হোঠোঁ পে নাম তেরি'র ভিডিওতে। গত বছর প্রকাশ হয় গানচিত্রটি।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম