রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

স্বল্পদৈর্ঘ্যে সৌমি


DhakaReport24.com || 2022-04-19 14:12:15
স্বল্পদৈর্ঘ্যে সৌমি

সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন সেমন্তি  সৌমি। এখানে তার বিপরীতে রয়েছেন আকিল আখতাব রেজওয়ান। নাম ‘অথবা গল্পটা প্রেমের’। এটি নির্মাণ করেছেন রেজওয়াদুদ মাহিন। পূর্বাচলের একটি শুটিং বাড়িতে এর চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।

শর্টফিল্মটি নির্মিত হয়েছে মূলত ‘বাইশে একুশ’ নামের একটি প্রজেক্টের অংশ হিসেবে। যেটার উদ্যোক্তা নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। তরুণ-প্রতিভাবান নির্মাতাদের সুযোগ করে দেয়ার জন্যই এমন প্রকল্প শুরু করেছেন তিনি।

এর আওতায় ২১টি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করছেন ২১ জন তরুণ নির্মাতা। তাদের মধ্যে একজন রেজওয়াদুদ মাহিন। ‘অথবা গল্পটা প্রেমের’ স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে নির্মাতা মাহিন বলেন, আমি দীর্ঘদিন বান্নাহ ভাইয়ের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। পূর্ণাঙ্গ নির্মাতা হিসেবে এটা আমার প্রথম কাজ। 

তাই সর্বোচ্চ চেষ্টা আর যত্ন দিয়ে শর্টফিল্মটি বানিয়েছি। আশা করি দর্শকের ভালো লাগবে। প্রেমের গল্পে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রেজওয়ান ও সৌমির সঙ্গে আরও অভিনয় করেছেন আফরোজা শসী, আব্দুন নুর এনায়েত, আতিক লিডার, অনামিকা রহমান প্রমুখ।

এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। আসন্ন রোজার ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শর্টফিল্মটি প্রচার হবে। সেই সঙ্গে মুক্তি পাবে একটি ওয়েব প্ল্যাটফরমেও।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম