সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

কাদায় মাখা এ কার ছবি পোস্ট করলেন ফারিয়া?


DhakaReport24.com || 2022-04-10 02:47:45
কাদায় মাখা এ কার ছবি পোস্ট করলেন ফারিয়া?

ফেসবুকে ভাইরাল কাদায় মাখা এক ব্যক্তির ছবি। তার গোটা শরীর কাদায় মাখামাখি। চোখ ছাড়া আর সবখানে কাদার ছড়াছড়ি।

একটু খেয়াল করলেই চেনা যাবে সেই ব্যক্তিকে। তিনি আর কেউ নন; দেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

মোশাররফ করিমকে এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। 

ছোট পর্দার এ অভিনেত্রী তার ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্যালুট বস’। 

কিন্তু ফারিয়ার বসে এমন হাল হলো কি করে? কোথায় বা কেন কাদায় গড়াগড়ি খেলেন?

জানা গেছ, এটি ‘জমজ ১৫’ নামের নাটকের একটি দৃশ্য। সেখানেই একটি দৃশ্যের প্রয়োজনে নিজের শরীর, মুখকে কাদায় ডুবিয়েছেন মোশাররফ করিম।

শুটিংয়ে বেশ কষ্ট করেছেন এ দাপুটে অভিনেতা, তা দেখেই বোঝা যাচ্ছে। তাইতো সহঅভিনেত্রী ফারিয়া শাহরিন তাকে স্যালুট জানাতে কার্পণ্য করেননি।

উল্লেখ্য, ‘জমজ’ অত্যন্ত জনপ্রিয় একটি নাটক। অনেক বছর ধরে প্রতি ঈদেই নাটকটির একটি করে পর্ব নির্মিত হয়। সাফল্যের সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে ‘জমজ ১৫’। কচি খন্দকারের রচনায় এটি পরিচালনা করছেন আজাদ কালাম। বরাবরের মতো এই নাটকেও তাকে দেখা যাবে কদু, এক্কা ও নেক্কা তিনটি চরিত্রে দেখা যাবে। ঈদুল ফিতর উপলক্ষ্যে নির্মিত হচ্ছে এ নাটক। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম