কিশোরগঞ্জের অষ্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এহসানুল ইসলাম রিজভী নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিজভীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তিনি ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। রোববার (৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অষ্টগ্রাম থানার উপপরিদর্শক সুজিত কুমার সরকার ৷
তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা এহসানুলকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে আমরা খবর পেয়ে সাড়ে ৭টার দিকে হাসপাতালে গিয়ে তাকে মৃত পাই। রিজভী বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ দেখতে অষ্টগ্রামে এসে দুর্ঘটনার শিকার হন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘যতদূর জানতে পেরেছি, তার বাবা একজন ঠিকাদার। বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ দেখতে অষ্টগ্রামে এসেছিলেন তিনি।’
নিহত রিজভী ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের ১১৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম