বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কিশোরগঞ্জ

ভাড়াটিয়া কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শিশুসন্তানকে ডেকে নিয়ে হত্যা


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-23 21:00:30
ভাড়াটিয়া কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শিশুসন্তানকে ডেকে নিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভাড়াটিয়া কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার চার বছর বয়সি শিশুসন্তানকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এ ঘটনায় সোহেল মিয়া নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

সোহেল পৌর শহরের পলতাকান্দা গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে। নিহত শিশুটির নাম নদী। 

নিহত নদীর বাবা জাকির হোসেন জানান, প্রায় ছয় মাস আগে তারা পৌর শহরের পলতাকান্দা গ্রামে সোহেল মিয়ার বাড়িতে ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন। নিহত নদী তাদের একমাত্র কন্যাসন্তান। কয়েকদিন ধরে বাড়িওয়ালা সোহেল নদীর মাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তিনি তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ও হত্যার হুমকি দিতেন। 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ধারণা করা হচ্ছে গলায় গামছা বা কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরই জানা যাবে কীভাবে হত্যা করা হয়েছে।


ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম