বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বজ্রপাতে মা-মেয়ে নিহত


DhakaReport24.com || 2022-04-19 11:02:30
কিশোরগঞ্জে বজ্রপাতে মা-মেয়ে নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ওই গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা বেগম ও তার মেয়ে একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী ইয়াসমিন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেহরির সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে ধানের খোলায় ধান ঢাকতে যান মা ও মেয়ে। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সকালে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম