বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কিশোরগঞ্জ

সহকর্মীদের বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু


DhakaReport24.com || 2022-04-16 04:32:45
সহকর্মীদের বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার(১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ইউনিয়নের গান্ধুয়ারচর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়ার মির্জাপুর বাজারে একটি দোকানে সাইফুল ইসলামসহ আরও কয়েকজন কাজ করছিলেন, এ সময় তাদের মধ্যে দুইজন সহকর্মী বিদ্যুতায়িত হলে তাদের উদ্ধারে ছুটে যান সাইফুল। তাদের উদ্ধার করতে সক্ষম হলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাইফুল। আহত দুজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) নাহিদ হাসান সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম