শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কিশোরগঞ্জ

বাবার বন্ধুর ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী


DhakaReport24.com || 2022-04-07 01:39:15
বাবার বন্ধুর ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বন্ধুর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বিল্লাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় বাজিতপুর উপজেলার ভাগলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক বিল্লাল উপজেলার রামদী গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে।

ভুক্তভোগী কিশোরী জানান, বাবার পরিচয়ে বিল্লাল মিয়া প্রায়ই আমাদের বাড়িতে আসত। একদিন আমার জ্বর থাকায় ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার সৎমা ছোট বোনকে আনতে পাশের গ্রামে খালার বাড়ি গিয়েছিল। আর বাবা তখন ঢাকায় ছিলেন। 

তিনি আরও জানান, এ সুযোগে বিল্লাল মিয়া ঘরে ঢুকে আমাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার চার-পাঁচ মাস পর  মেডিক্যাল টেস্ট করালে জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হলে আমাকে মেরে ফেলবে বলে এতদিন কাউকে কিছু জানাইনি।

পরে ওই ঘটনা বাবাকে খুলে বলে কিশোরী। গতকাল বুধবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল মিয়া ধর্ষণের কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম