শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কিশোরগঞ্জ

পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 


DhakaReport24.com || 2022-03-18 00:45:30
পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থী রাইয়ানের (১২)। শুক্রবার (১৮ মার্চ) বেলা ২ টার দিকে ভৈরবপুর উত্তরপাড়ার সায়দুল্লাহ মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে।

রাইয়ান উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের ছেলে। পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার সায়দুল্লাহ মিয়ার সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সে ভৈরবের একটি স্থানীয় হাফেজিয়া মাদ্রাসায় পড়াশুনা করত। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছুটির দিন থাকায় মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী কয়েকজন ছোট শিশুদের সঙ্গে বাসার পাশে একটি পুকুরে গোসল করতে যায়। সেখানে হঠাৎ গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকার শুনে পাশ্ববর্তী লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, ঘটনাস্থলেই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তাফা বলেন, গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিভাবকের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ