রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

শরণখোলায় রাতের আধারে সুর্যমুখী খেতের গাছ কর্তন


নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
DhakaReport24.com || 2023-03-15 16:40:30
শরণখোলায় রাতের আধারে সুর্যমুখী খেতের গাছ কর্তন

শরণখোলায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কৃষকের সুর্যমূখী খেতের বিপুল পরিমাণ  সুর্যমূখী ফুলগাছ  কেটে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে।

ক্ষতিগ্রস্থ কৃষক মাষ্টার আবুল কালাম বুধবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহায়তায় নিজের জমিতে সুর্যমূখী তৈলবীজের চাষ করি।এবছর সুর্যমূখীর ভালো  ফলন এবং   ফুল পেকে বীজ সংগ্রহের  সময় হয়েছে। মঙ্গলবার রাতে কে বা কারা তার খেতে ঢুকে দুই শতাধিক সুর্যমূখী গাছ কেটে ফেলেছে। এতে তার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তার নিকট প্রতিবেশী প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে  বলে  ঐ কৃষক জানিয়েছেন। 

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, সুর্যমুখী গাছ কেটে ফেলায় কৃষকের ২৫/৩০ হাজার টাকার তৈলবীজের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে ঐ কৃষি কর্মকর্তা জানিয়েছেন।