রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

শরণখোলায় চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি


নাজমুল ইসলাম , শরণখোলা (বাগেরহাট)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-13 17:05:00
শরণখোলায় চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি

বাগেরহাটের শরণখোলায় চায়ের সাথে চালককে  চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি করে পালিয় গেছে দুষ্কৃতিকারী।

সোমবার দুপুর ১২ টার দিক উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ইজিবাইক চালক শামিম খান (১৮) উপজলার পূর্ব আমড়াগাছিয়া সিংবাড়ি গ্রামের চান মিয়া খানের পুত্র। 

শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন  শামিম জানান, তিনি আমড়াগাছিয়া থেকে যাত্রী নিয়ে রায়েন্দা পাঁচরাস্তার মোড়ে এসে নামিয়ে দেন। এমন সময় দুই ব্যাক্তি উপজেলার রাজাপুর গ্রামে যাওয়ার কথা বলে এবং পাশের দোকানে তাকে নিয়ে চা-বিস্কুট খাওয়ায়। চা খাওয়ার কিছু সময়ের মধ্য সে মাথা ঘুরে পড়ে যায়। এসময় ওই যাত্রীদের একজন তাকে হাসপাতালে নিয়ে ডায়রিয়া ওয়ার্ডে  রেখে দ্রুত  চলে যায়।   

শরণখোলা হাসপাতালের চিকিৎসক তাওহিদুল ইসলাম জানান, ইজিবাইক চালককে চায়ের সাথে চেতনানাশক খাওয়ানা হয়েছে। ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কি ধরনের চেতনানাশক খাওয়ানো হয়েছে তা বলা যাবে না। 

শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, এ ব্যপারে ইজিবাইক ও মোটরবাইক চালকদের আগে থেকে সতর্ক করে দেয়া হয়েছে। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।