বাগেরহাটের চিতলমারী সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকে নবাগত শিক্ষা কর্মকর্তা কামাল হেসেনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক সৌজন্য স্বাক্ষাত শেষে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, সাধারণ সম্পাদক ইব্রাহীম ফকির, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি কল্যানী বাড়ৈ, নিতীশ চন্দ্র বিশ্বাসসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।