বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

শরণখোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন


নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-08 18:09:15
শরণখোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

শরণখোলায় বুধবার সকালে সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম  মোজাম্মেল হোসেন হাওলাদারকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

বুধবার (৮ মার্চ)  সকাল ১১টায় তাফালবাড়ী কলেজিয়েট স্কুল মাঠে মোজাম্মেল হোসেনের নামাজা জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে  বাগেরহাট -৪ আসনের এমপি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামাল সোহাগ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোরেলগন্জ পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার উপস্থিত ছিলেন। 


জানাজা নামাজের পূর্বে মোজাম্মেল হোসেনকে রাস্ট্রীয় গার্ড অব অনার জানানো হয়।এ-সময় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী ও শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন উপস্থিত ছিলেন। 


মোজাম্মেল হোসেনকে বকুলতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 


শরণখোলা  উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা ও সাউথখালী ইউনিয়ন পরিষদের ৫ বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন হাওলাদার মঙ্গলবার  সকালে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।