শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

সুন্দরবনে চার দস্যু আটক


মোংলা প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-02-21 15:01:15
সুন্দরবনে চার দস্যু আটক

সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে চার বনদস্যুকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে বাগেরহাট জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক চার বনদস্যু হলো- মোঃ ফজলু শেখ (৪২), মজনু শেখ (৩০), শাহাদাৎ মোড়ল (৪০) ও ফয়সাল শেখ (৩২)। এদের সবার বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি সুরেশ চন্দ্র হালদার ও মোংলা থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের শ্যালা নদীতে অভিযান চালানো হয়। এসময় শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে কাঠের নৌকাসহ তাদের কাছে থেকে একটি ওয়ান সুটার, একটি একনালা বন্দুক, রামদা, লোহার হাতুড়ি, সাতটি সীসার কার্তুজ, টেপ ও গামছা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম