বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপিতে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে মোঃ আরাফাত মৃধাকে সভাপতি ও মোঃ মেহেদী হাসান (ইমরান) কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়।
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বাগেরহাট জেলা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল ইউনিয়ন স্কুল কলেজ ও ওয়ার্ডে ছাত্রলীগের কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে ও নতুন নেতৃত্ব গড়তে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম