শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

শরণখোলা বাজার থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত 


নাজমুল ইসলাম - শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-02-07 18:57:45
শরণখোলা বাজার থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত 

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজার থেকে বিশাল এক অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে । মঙ্গলবার  (৭ ফেব্রুয়ারি ) বিকাল ৩ টার দিকে বাজার ব্যবসায়ী মোঃ খানজাহান এর ঔষধের দোকান থেকে উদ্ধার হয় অজগরটি।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক শেখ নাজমুল ইসলাম ও সিপিজির সদস্য মোঃ মনির মোল্লা বলেন,   দুপুরে  বাজার ব্যবসায়িক খানজাহান  তাকে মোবাইল ফোনে খবর দেন অজগরের বিষয়।   খবর পেয়ে সঙ্গে সঙ্গে  সরজমিনে এসে  অজগরটি উদ্ধার করি। ৮ ফুট লম্বা এবং প্রায় ৭ কেজি ওজনের অজগরটি  বনবিভাগের কাছে হস্তান্তর করা হয় অজগরটি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. সুফল রায়,  বলেন, খাবেরর খোঁজে সুন্দরবন থেকে অজগর সাপটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। বিকেল ৪ টার দিকে রেঞ্জ অফিসংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম