বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজারে অগ্নিকান্ডের ঘটনায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ চারটি দোকান ঘর ভস্মিভুত হয়েছে। শনিবার মধ্যরাতে একটি ফার্নিচারের দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছানোর আগেই ঘর গুলো পুুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন। অগ্নিকান্ডের সঠিক কারণ জানাতে পারেনি কেউ।
.png)
স্থানীয় সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন জানান, শনিবার রাত ১২ টার দিকে তাফালবাড়ি বাজারের অগ্নিকান্ডে ব্যবসায়ী পলাশ মাহমুদের একটি চালের দোকান, একটি মেশিনারীজ পার্সের দোকান, একটি মৎস্য জালের দোকান সহ একটি অফিস কক্ষ পুড়ে গেছে। এ সময় বিধান হালদারের একটি ফার্নিচারের দোকান পুড়ে যায়।
এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয় ব্যবসায়ীদের। শরনখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেশফাকুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন তারা। তবে এর আগে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি ওই কর্মকর্তা।