শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য নিহত


বাগেরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-07 17:07:45
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য নিহত

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে দলীয় কোন্দলের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মোজাহার মোল্লা (৫৫) নিহত হয়েছেন। 

শনিবার (৭ জানুয়ারী) সকাল ১০টার দিকে আলীপুর গ্রামে দলীয় প্রতিপক্ষ শেখ আফসার গ্রুপের হামলায় গজালিয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা হাফিজুর রহমান গ্রুপের সদস্য মোজাহার মোল্লা নিহত হয়েছেন। নিহত মোজাহার মোল্লা আলিপুর গ্রামের জোনাব আলী মোল্লার ছেলে ও গজালিয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এই হত্যাকান্ডের পর ফের হামলার আশংকায় আলীপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিহত আওয়ামী লীগ সদস্য মোজাহার মোল্লার ভাতিজা মোল্লা আজিজুল ইসলাম জানান, দলীয় কোন্দলের জের ধরে শনিবার সকাল ১০টার দিকে নব্য আওয়ামী লীগের শেখ আফসার গ্রুপের সদস্যরা দা, লাঠিসোটা ও সড়কি নিয়ে গজালিয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা হাফিজুর রহমান গ্রুপের লোকজনের উপর হামলা চালায়। এসময়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা হাফিজুর রহমানের চাচাতো ভাই আওয়ামী লীগ সদস্য মোজাহার মোল্লাকে ঘর থেকে টেনে-হিচঁড়ে বের করে ধারালো অস্ত্র ও সড়কি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মোজাহার মোল্লাকে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা রাজিয়া নাসের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নব্য আওয়ামীলীগার শেখ আফসার গ্রুপের সদস্যরা এলাকায় পুরাতন আওয়ামী লীগের সদস্যদের নিশ্চিহ্ন করতে হত্যাকান্ড শুরু করেছেন বলে দাবী করেন নিহতের ভাতিজা মোল্লা আজিজুল ইসলাম।   

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, শনিবার সকাল ১০টার দিকে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলীপুর গ্রামে আওয়ামী লীগের সদস্য মোজাহার মোল্লা নিহত হয়েছেন। হত্যাকান্ডের খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ফের হামলার আশংকায় আলীপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম