সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আপনি পড়ছেন : বাগেরহাট

দস্যুমুক্ত করতে ‘এলিট টাইগার্স’সুন্দরবনে


নাজমুল ইসলাম, শরণখোলা, বাগেরহাট প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2022-12-24 23:10:15
দস্যুমুক্ত করতে  ‘এলিট টাইগার্স’সুন্দরবনে

দস্যুমুক্ত সুন্দরবন ও মৎস্যজীবিদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান শুরু করেছে র‍্যাব-৬ । শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে লং রেঞ্জ পেট্রোলের মাধ্যমে একটি বিশেষ আভিযানিক দল ‘এলিট টাইগার্স’ ট্রলারযোগে সুন্দরবনে প্রবেশ করেছে।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. বদরুদ্দোজা জানান, এ অভিযানের মাধ্যমে সম্প্রতি নব্য বন দস্যুদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, দস্যুমুক্ত সুন্দরবন স্থায়ী করার জন্য নৌ-পুলিশ, বনবিভাগ এবং কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়, মাঠ পর্যায়ে সুন্দরবন অভিযান পরিচালনার স্থান রেকি করা, আত্মসমর্পণ করা বনদস্যুদের সঙ্গে সমন্বয় করা, সুন্দরবনে র‍্যাবের উপস্থিতি ও কার্যক্রম সম্পর্ক জানান দেয়া, জরুরি প্রয়োজনে বনদস্যুদর বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করা, মৎস্যজীবিদের নিরাপত্তা বিষয়ক তথ্য সংগ্রহ ও নিরাপত্তার আশ্বাস দেওয়া এবং দরিদ্র মৎস্যজীবিদের শীতবস্ত্র বিতরণসহ মানবিক সহায়তা দেওয়া হবে। 

র‍্যাবের আভিযানিক দলের স্কোয়াড কমান্ডার মো. গোলাম রহমান জানান, সুন্দরবনের শরণখোলা, জয়মনি, বড়ইতলা, আন্ধারমনিক, মৃগামারি এলাকাসহ বনের শ্যালা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালাবে তাদের টিম। এছাড়া অভিযানের জন্য র‍্যাবের আরেকটি দলকে একটি স্পিড বোট ও বেঙ্গল টাইগার্স নামে অপর একটি ট্রলারসহ পূর্ণ প্রস্তুতি সহকারে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। 
তিনদিনের এ বিশেষ অভিযান প্রয়োজনে বর্ধিত করা হবে বলে র‍্যাবের ওই কর্মকর্তা জানান। 

প্রসঙ্গত গত ১৫ ডিসেম্বর রাতে নয়ন বাহিনী নামের একটি নব্য বনদস্যুদল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বড়ীর খাল ও হরমাল খাল এলাকা থেকে ১৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। অপহরণের ছয় দিন পর মুক্তিপণ দিয়ে দস্যুদর কবল থেকে অপহৃত জেলেরা ছাড়া পায়। এ বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম