শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

চিতলমারীতে দরিদ্রদের শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান


চিতলমারী - বাগেরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2022-12-13 17:51:00
চিতলমারীতে দরিদ্রদের শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন পিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা দেবনারায়ন মল্লিক রাজের উদ্যোগে ২২ জন মেধাবী  শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ৩৫০ জন শীতার্ত ব্যক্তিকে  শীতবস্ত্র ও ১৬ জন দুঃস্থকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার বিকাল সাড়ে ৩ টায় বড়বাক দুর্গা মন্দির চত্বরে উপকারভোগীদের হাতে এ শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।  

অনুষ্ঠানে ফাণ্ডেশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত কুমার মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাব। এ সময় আরো উপস্থিত ছিলেন এসো শিশুদের জন্য কিছু করি ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা এ্যাড জগদিস চন্দ্র বৈদ্য, প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার, ফাউণ্ডেশনের কোষাধ্যক্ষ সুষার কান্তি বৈরাগীসহ ফাউণ্ডেশনের সদস্যরা। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম