বাগেরহাটের চিতলমারীতে শীতার্তদের মাঝে ৬ হাজার কম্বল ও ৭৫ জন দুঃস্থ-অসহায় ব্যক্তির মাঝে ৪০ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ শেখ হেলাল উদ্দীন।
সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কম্বল ও অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের সঞ্চলানায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে শেখ হেলাল উদ্দীন উপজেলার চর চিংগুড়ি, নালুয়া বাজার, ও বড়বাক দুর্গা মন্দির এলাকায় শীত বস্ত্র বিতরণ করেন। এ ছাড়াও তিনি নব নির্মিত রহমতপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবন, বড়বাড়িয়া মৈজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোনও করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম