জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ভ্রাতা শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিনী রত্নগর্ভা শেখ রাজিয়া নাসের এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে মোংলা পৌরসভার ৭নং ওয়ার্ডের হযরত শাহজালাল পাড়ায় এ মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হয়।
এ সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, মোংলা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার হোসেন, সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম ইজারাদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সইফুল ইসলাম, পৌর যুবলীগ নেতা মোঃ ওবায়দুল ইসলাম হিমেল, মোংলা পৌর যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইকবাল মোল্লা, চাঁদপাই ইউনিয়ন ৪নং ওয়ার্ড সৈনিক লীগের সাধারণ সম্পাদক লিটন খাঁ, যুবলীগকর্মী মোঃ মিজান তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।
কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রায় দুইশত এতিম মিসকিন ও দলীয় কর্মীদের মাঝে তবারক বিতরণ করেন, পৌর যুবলীগ নেতা ওবায়দুল ইসলাম হিমেল।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম