‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গজী আকবর হোসেন, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নূর আলম শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী প্রমুখ।
মেলায় ৪ ক্যাটাগরিতে ছিলো ২১টি স্টল। এতে সরকারি-বেসরকারি অফিসসমূহ, ডিজিটাল সেন্টার, উদ্যোগক্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শন করে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম