মোংলায় নারী মৎস্যজীবি সমিতির নিবন্ধন প্রাপ্তি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় চিলা ইউনিয়নের জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ে এ নিবন্ধন প্রাপ্তি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলার সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমান।
এ সময় অন্যানদের মধ্যে বাদবন সংঘের প্রোগ্রাম অফিসার মোঃ আহসান, প্রোগ্রাম ম্যানেজার অজিফা খাতুন, প্রোগ্রাম ভলেন্টিয়ার কামরুন্নাহার, ভারপ্রাপ্ত প্রোগ্রাম ম্যানেজার, বাদবন সংঘের বাগেরহাট এর সুরাইয়া আক্তার, চিলা ইউপি ৭নং ওয়ার্ড সদস্য নাজমুল হাসান, নারী মৎস্যজীবি সমিতির সভাপতি হালিমা বেগম, সাধারণ সম্পাদিকা ফরিদা বেগম, কোষাধ্যক্ষ রোজিনা বেগম, সদস্য শিউলি বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে নারী মৎস্যজীবি সমিতির নিবন্ধন তুলে দেওয়া হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম