শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

মোল্লাহাটে বাস ও জিপগাড়ির সংর্ঘষে নিহত-১, আহত-৫


মোল্লাহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-07 19:19:45
মোল্লাহাটে বাস ও জিপগাড়ির সংর্ঘষে নিহত-১, আহত-৫

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহি এমাদ পরিবহন ও জিপগাড়ির মুখোমুখি সংর্ঘষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এসময় যাত্রীবাহি এমাদ পরিবহন ও  জিপগাড়ি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেওয়ার পথে জিপগাড়ির চালক মারা যায়। হতহতরা সবাই জিপগাড়ির যাত্রী ছিল বলে পুলিশ জানায়।নিহত শুভ এলাহী (২৪) ওই জিপগাড়ির চালক বলে পুলিশ জানায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, খুলনা থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছালে বিপরিত দিক থেকে আসা খুলনা অভিমুখে একটি জিপাগাড়ির মুখোমুখি সংর্ঘষ ঘটে। এসময় ওই জিপগাড়িতে থাকা চালকসহ ছয়জন গুুুরুতর আহত হয়। খবর পেয়ে তারা দ্রুত ঘটস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায়  ছয়জনকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করে। ঢাকায় যাওয়ার পথে জিপগাড়ি চালক শুভ এলাহী মারা যায়।


পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান আরো জানান, দুর্ঘটনাকবলিত বাস এবং জিপগাড়ি ঘটনাস্থলে পড়ে আছে। বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে। এব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
 
আহতরা হলেন, ইফতি (২১), রিমি (২০), নিয়ন (৩০), আবির (২৫) এবং সাফরিন (২৫)। এদের সবার বাড়ি ঢাকার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম