রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

জেল খেটে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ১৩৫ জন ভারতীয় জেলে


মোংলা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-04 23:35:45
জেল খেটে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ১৩৫ জন ভারতীয় জেলে

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে বাগেরহাট জেলা কারাগারে বন্দি জীবন কাটানো শেষে আদালতের নির্দেশে তিন মাস চার দিন পরে স্বদেশে ফিরে যাচ্ছেন ১৩৫ জন ভারতীয় জেলে। 

আজ মঙ্গলবার ( ৪ অক্টোবর) সকালে কারাগার থেকে তাদের মুক্তির নির্দেশ দেয় আদালত। বাগেরহাট জেল সুপার এসএম কামরুল হুদা ও বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এর উপস্থিতিতে মুক্তি পাওয়া এ সকল ভারতীয় জেলেদের খুলনাস্থ ভারতীয় হাইকমিশনের সহকারি হাইকমিশনার ইন্দার জিৎ সাগর এর কাছে হস্থান্তর করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় গত ২৭ জুন আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। ২৮ জুন চারটি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন চারটি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেন নৌবাহিনী। এরপর আটক ওই ১৩৫ জেলেকে বাগেরহাট জেলহাজতে পাঠায় পুলিশ। 

মোংলা থানা পুলিশের হেফাজতে থাকা জেলেদের ফিসিং বোট ও  অন্যান্য জিনিসপত্র বুঝে নিয়ে ভারতীয় জেলেরা ফিসিং বোট যোগে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হবেন বলেও জানান মোংলা থানার এ কর্মকর্তা। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম