রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

চিতলমারীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী টিটো সর্দারের গণসংযোগ


প্রদীপ মন্ডল, চিতলমারী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-21 21:38:30
চিতলমারীতে  আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী টিটো সর্দারের গণসংযোগ

আসন্ন বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে ৩নং চিতলমারী ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী টিটো সর্দার বিভিন্ন এলাকার ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। 

বুধবার (২১ সেপ্টম্বর) সকাল থেকে দিনব্যাপী তিনি উপজেলার সন্তোষপুর ও চরবানিয়ারী ইউনিয়নের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে গণসংযোগ করেন। এ সময় প্রার্থী টিটো সর্দার সকলের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম