বাগেরহাটের চিতলমারী উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায় শেরে বাংলা ডিগ্রি কলেজের সভাপতি মনোনিত হওয়ায় সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার ১০ই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় খাসেরহাটের সাথী ক্লাব চত্বরে পীযূষ কান্তি রায়কে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস, কার্য নির্বাহী সদস্য মুকুল কৃষ্ণ মণ্ডল, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রসুল মাঝি, সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার, সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সজল কান্তি বাড়ৈ, সাধারণ সম্পাদক হানিফ মল্লিকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম