রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

বাগেরহাটে বঙ্গবন্ধু উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এ্যাসোসিয়েশনের সভা


চিতলমারী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-10 16:17:30
বাগেরহাটে বঙ্গবন্ধু উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এ্যাসোসিয়েশনের সভা

বাগেরহাটে বঙ্গবন্ধু উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এ্যাসোসিয়েশনের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ টায় জেলা প্রাণী সম্পদ দপ্তরে সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক দীলিপ বালার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইকরামুল কবীর। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি সরদার নওয়াবজান। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কমলেশ বিশ্বাস। সভায় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলার উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম