বাগেরহাটের চিতলমারীর হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী আবু শাহীন। গতকাল দুপুর ১২ টায় অনুষ্ঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আর কোন প্রার্থী না থাকায় প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুননেছা তাকে বিজয়ী ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাব, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম