রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

বাল্য বিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’


চিতলমারী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-29 17:17:00
বাল্য বিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’

বাগেরহাট  জেলার চিতলমারীতে  বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়। রবিবার  সকাল ১০ টায় সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ সেমিনার হলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩শ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা। এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, বাল্যবিবাহ একটি ভয়ানক সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে আমাদের সবাইকে কাজ করতে হবে। উপজেলা প্রশাসন বাল্য বিবাহ প্রতিরোধে নিয়মিত কাজ করে চলেছে। সবাই মিলে এই সামাজিক ব্যাধি প্রতিরোধে কাজ করতে হবে।

প্রসঙ্গত, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি বিগত ৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।আগামী ৩ আগস্ট শনিবার রাত ৮ টা ১০ মিনিটে উপ পরিচালক  মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায়  বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ অনুষ্ঠানটি কন্ঠ প্রচারিত হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম