রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

মোল্লাহাটে আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


মোল্লাহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-21 19:54:45
মোল্লাহাটে আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সমাবেশ হয়। উক্ত সমাবেশ থেকে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শুরুর স্থল আওয়ামীলীগ কার্যালয়ে ফিরে শেষ হয়।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, মোঃ জিকরুল আলম, শেখ রেজাউল কবির, মোঃ হাসান মোল্লা হায়দার, মোঃ নজরুল ইসলাম মিল্টন, এস এম নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, সাইকুল আলম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা ও মোঃ মনিরুজ্জামান মিয়া, যুবলীগ নেতা ইব্রাহিম খলিল, ফজলে এলাহী লেবিন, মুকুল মিয়া, কল্লোল বিশ্বাস পলু, আহম্মদ খলিল পরাগসহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম