রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরন, উদ্ধার হয়নি ১২ দিনেও


মোরেলগঞ্জ প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-12 14:04:00
মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরন, উদ্ধার হয়নি ১২ দিনেও

বাগেরহাটের মোরেলগঞ্জে দক্ষিণ জামিরতলা নূরুল ইসলাম দাখিল মাদ্রাসার ১০ শ্রেনীর ছাত্রী অপহরনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে । ১২দিনেও উদ্ধার হয়নি সে। 

অপহৃত ওই ছাত্রীর মাতা লিপি বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানা, নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামে দিনমজুর কালাম সরদারের মেয়ে ১০ শ্রেনীর মাদ্রাসা পড়–য়া ছাত্রী লিমা আক্তার (১৬), ঘটনারদিন ৩০ জুলাই বাড়ি থেকে সকালে মাদ্রাসায় যাওয়ার সময় একই গ্রামের মৃত. সুলতান হাওলাদারের ছেলে একাধিক মামলার আসামি আবু জাফর মোটরসাইকেলে করে জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়।

অপহৃত ওই ছাত্রীর মাতা লিপি বেগম লিখিতভাবে আবু জাফর হাওলাদারসহ ২ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও এখন উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী লিমা। 

সর্বশেষ বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তার দপ্তরেও একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিপি বেগম প্রেসক্লাবে এসে কান্নাজড়িত কন্ঠে বলেন, মেয়েয়ে অপহরণ করে নিয়েছে একজন চিহিৃত অপরাধী। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহয় পায়না। থানায় অভিযোগ দিয়েও উদ্ধার হয়নি মেয়েটি।

ওই মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোতালেব বলেন, লিমা আক্তার তার মাদ্রাসার নিয়মিত ছাত্রী। তবে কয়েকদিন ধরে মাদ্রাসায় আসেনা। লোকমুখে শুনেছি অপহরনের বিষয়টি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সদ্য অভিযোগ পেয়েছি। দ্রুত ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের জন্য থানার ওসিকে তাগিদ দেয়া হয়েছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম