রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে ভূমি ও গৃহহীনদের পূনর্বাসন বিষয়ক সেমিনার


DhakaReport24.com || 2022-07-20 15:53:30
মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে ভূমি ও গৃহহীনদের পূনর্বাসন বিষয়ক সেমিনার

 বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ খাস জমি বন্দবস্ত প্রদান পূর্বক একক গৃহ নির্মানের মাধ্যমে পূনর্বাসন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের নিয়ে  এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময়   ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, এসি ল্যান্ড জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, ওসি তদন্ত লিয়াক আলী, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, শিবপুর ইউপি চেয়ারম্যান ওলিউজ্জান জুয়েল প্রমুখ।