জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের দশম চালানের ছয়টি কোচ, দুটি ইঞ্জিনও ৪৮ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়েছে।
বুধবার (০৬ জুলাই) বিদেশি জাহাজ এম ভি এসপিএম ব্যাংকক বিকেল সাড়ে ৬ টায় মোংলা বন্দরে এসে ভিড়ে।
সন্ধ্যার পর রাতে জাহাজ থেকে শুধু মেশিনারি প্যাকেজ পণ্য নামানো হবে, আর কোচ ও ইঞ্জিন বৃহস্পতিবার (০৭ জুলাই) ভোর ৬টা থেকে নামানো হচ্ছে।বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, বিভিন্ন ধরনের মেশিনারি পণ্যের ৪৮টি প্যাকেজ নিয়ে জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ, দুটি ইঞ্জিনসহ গত ৩ জুন জাহাজটি ছেড়ে এসে আজ সন্ধ্যায় জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে। বন্দরের ৭ নম্বর জেটিতে অবস্থান নেওয়া এ জাহাজ হতে সন্ধ্যার পর থেকে রাতভর শুধু মেশিনারি পণ্যের প্যাকেজ নামানো হবে এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে গুরুত্বপূর্ণ ভারি ও মূল্যবান কোচ ও ইঞ্জিন নামানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম