মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান

>> তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

>> ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

>> মালিবাগ-মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

>> বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

>> ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : বাগেরহাট

পুকুরে মিলল বিলুপ্ত প্রজাতির কাছিম


DhakaReport24.com || 2022-04-20 21:40:00
পুকুরে মিলল বিলুপ্ত প্রজাতির কাছিম

বাগেরহাটে ধুম তরুণাস্থি প্রজাতির একটি বিলুপ্ত প্রায় কচ্ছপ উদ্ধার হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কাড়াপাড়ার ব্যাংকের মোড় এলাকায় হানিফ ফকির নামের এক ব্যক্তির পুকুরে মাছ ধরার জালে কচ্ছপটি ধরা পড়ে। পরবর্তীতে পুলিশ কচ্ছপটিকে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী  ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে।

ধুম তরুণাস্থি কাছিম বা ধুম কাছিম (ইংরেজি: Indian peacock softshell turtle)। এটি ভারত, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী কচ্ছপটি সংরক্ষিত প্রজাতির।

হানিফ ফকির বলেন, পুকুরে মাছ ধরার সময় জালে কচ্ছপটি ধরা পড়ে। পরে আমি এটাকে আমার কাছে রেখে দিই এবং পুলিশের মাধ্যমে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোক এসে থানা থেকে কচ্ছপটিকে নিয়ে যায়। আমরা এমন কচ্ছপ আগে কখনো দেখিনি।

খুলনা বিভাগীয় বন্যপ্রাণী  ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহম্মেদ বলেন, বন্যপ্রাণী  ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বন্যপ্রাণী উদ্ধার এবং অপরাধ দমনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এর-ই অংশ হিসেবে বাগেরহাট থেকে ধুম তরুণাস্থি প্রজাতির বিলুপ্ত কাছিমটিকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটি অবমুক্ত করা হবে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, সদর উপজেলার কাড়াপাড়ায় বিলুপ্ত প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে এমন খবর পেয়ে আমরা ওই ব্যক্তির সাথে যোগাযোগ করি। পরবর্তীতে থানায় এসে সবার উপস্থিতিতে তিনি কচ্ছপটি বন বিভাগের সদস্যদের বুঝিয়ে দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম