বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ৪ ট্রান্সফরমার চুরি, চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-08-07
জীবননগরে ৪ ট্রান্সফরমার চুরি, চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি জমিতে সেচের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। এ সময় চুরি করা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, প্রাইভেট কার এবং পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলেন- মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক ( ৪৫), চুয়াডাঙ্গার ফার্ম পাড়ার  জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু থানার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ সেখ (৩৭) , আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আবু জাফর বিশ্বাসের (৪৮) যাদবপুর দক্ষিণ মাঠে কৃষি জমিতে সেচকাজের নলকূপের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমার খুলে ভেতরে থাকা তামার কয়েল এবং তেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী আবু জাফর বিশ্বাস জানান, এতে তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এছাড়াও একই দিন একই মাঠের অপর সেচ ব্যবসায়ী আনারুল ইসলামও তার একটি ট্রান্সফরমারের তামা ও তেল একইভাবে চুরি হওয়ার কথা জানান। এরই ধারাবাহিকতায় আবু জাফর বিশ্বাস বাদী হয়ে গত ৪ আগস্ট জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। এই সিরিজ চুরির ঘটনায় এসব এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সঙ্ঘবদ্ধ এই চোর চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের কয়েল, কপারসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ এক প্রেস কনফারেন্সে চোর চক্রের ৬ সদস্যের গ্রেফতার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বিষয়ে বিস্তারিত তথ্য জানান। এ সময় তিনি বলেন, গ্রেফতার চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম