বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

>> শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

>> টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার, পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-07-30
জীবননগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার, পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাপলাকলি পাড়ায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত যুবক তৌফিক আহমেদ রিয়াজ (৩০) শাপলাকলি পাড়ার মঈনুল এর ছেলে। 

পুলিশ জানায়, তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং অভিযানের সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাস দমন আইনের মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। 

এদিকে গ্রেফতারের সময় তিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) ও অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করে বলে জানান জীবননগর থানা পুলিশ। 

এ বিষয়ে জীবনে থানা অফিসার ইনচার্জ ওসি সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শাপলাকলি পাড়ায় আমরা একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এই অভিযানে ২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করি।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম