বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

>> শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

>> টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা নিহতের মরদেহ উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-07-28
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা নিহতের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জিআরপি (রেলওয়ে) পুলিশের সদস্যরা পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুপুর ১ টার দিকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী মারা গেছেন। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে  তার বয়স প্রায় ৭০ বছর।

এদিকে, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুয়াডাঙ্গা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকৃত কারণ ও মৃত্যুর পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম