বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক টুনির কারাদণ্ড


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-06-11
চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক টুনির কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে কথিত সাংবাদিক মাসুরা খাতুন টুনিকে (৩০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) দিনগত রাত পৌনে ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুরা খাতুন টুনি চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল এলাকায় অভিযান পরিচালনার সময় ইয়াবা সেবনরত অবস্থায় মাসুরা টুনিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ বলেন, ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাসুরা খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ৩ মে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মাসুরা টুনিকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে ভারতীয় মদের খালি বোতল, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং কিছু আপত্তিকর (কনডম) সামগ্রী উদ্ধার করে। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম