বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

>> শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

>> টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-06-04
চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর ওমর আলীকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর আলী দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের নুহু নবী শেখের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ মে সকাল সাড়ে ৬ টার দিকে পুত্রবধূ শিশু সন্তানকে নিয়ে আনার জন্য শ্বশুর ওমর আলী ঘরে যায়। এ সময় ওমর আলী জোরপূর্বক মুখ চেপে ধরে পুত্রবধূকে ধর্ষণ করে। পরিবারের কাছে ধর্ষণের বিচার চেয়ে বিচার না পেয়ে অবশেষে ভুক্তভোগী গৃহবধূ গত ২১ মে তার বাবার বাড়ি রংপুরে চলে যায়। এরপর ২২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় ভুক্তভোগী পুত্রবধূ। দীর্ঘ ১৫ দিন পর বুধবার দিবাগত রাতে ধর্ষিতা নিজে বাদি হয়ে শ্বশুর ওমর আলীর নাম উল্লেখ করে দামুড়হুদা থানার একটি মামলা দায়ের করে। পুলিশ বৃহস্পতিবার ভোরের দিকে ওমর আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম