বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

>> শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

>> টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় শেষ সম্বল গরু চুরি হওয়ায় যুবকের আত্মহত্যা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-05-31
চুয়াডাঙ্গায় শেষ সম্বল গরু চুরি হওয়ায় যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাবিবুর রহমান নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। রোববার সকালের দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের কবরস্থান সংলগ্ন বাঁশবাগান থেকে  মরদেহ উদ্ধার করে শনাক্ত করা হয়। হাবিবুর দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে। হাবিবুর দীর্ঘদিন ধরে মামার বাড়িতে থাকতেন।

হাবিবুর রহমানের মামা মঞ্জু ও মন্টু বলেন, স্বেচ্ছায় আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কিছুদিন আগে তার একটা গরু চুরি হয়ে যায়। এ বিষয়ে সে হতাশ ছিল এবং সে অর্থ সংকটে ভুগছিলেন। মানসিকভাবে সে চাপে ছিল। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম