বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

>> শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

>> টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ যুবকের


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-05-22
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ যুবকের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনায় আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের এরশাদপুর গ্রামের মক্তবপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি এই এলাকার মৃত খন্দকার এনামুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন হৃদয়। কাজ চলাকালে মোটরে পানি না আসায় তিনি মোটরটি উঁচু করে ধরার চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একইদিন সকাল ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া দক্ষিণপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মো. আশরাফ আলী (২৭) নামের আরেক যুবকের মৃত্যু হয়। নিহত আশরাফ আলী ওই গ্রামের মৃত আলীহিম বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করছিলেন আশরাফ আলী। এসময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার অসাবধানতাবশত তার পায়ে লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, আলমডাঙ্গার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম