বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনা যুবকের মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-05-20
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনা যুবকের মৃত্যু

​চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রহিদুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আলমডাঙ্গা পশু হাটে গরু নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার  কার্পাসডাঙ্গা বাজার পাড়ার ইন্তা ফাঁকিরের ছেলে। 

​পারিবারিক সূত্রে জানা গেছে, রহিদুল ইসলাম পাওয়ার ট্রিলারে গরু নিয়ে আলমডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে নিজে গাড়ি চালিয়ে রওনা হন। পথিমধ্যে হঠাৎ সামনে একটি ট্রাক চলে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তর শারীরিক  অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে রহিদুল ইসলাম মারা যান।

​একমাত্র সন্তানকে হারিয়ে নিহতের পরিবার এখন বাকরুদ্ধ। রাহিদুলের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।  এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম