বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

>> শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের ‘গুপ্ত’ বাহিনী: রিজভী

>> টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে মায়ের সামনে প্রাণ গেলো শিশু রোজার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-05-12
জীবননগরে মায়ের সামনে প্রাণ গেলো শিশু রোজার

জীবননগরে আচার কিনে রাস্তা পারাপারের সময় মায়ের সামনে রোজা নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহমেদের একমাত্র কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, আচার কেনার উদ্দেশ্যে রাস্তা পার হয়ে এক দোকানে যায় রোজা। সেখান থেকে দৌড়ে মায়ের কাছে ফেরার সময় দ্রুতগামী বেকারি মাল বোঝাই একটি ইজি বাইকের ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। এতে রোজার মাথায় গুরুতর আঘাত লাগে। এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।

নিহত রোজার মা রুপা খাতুন জানান, আমার কোল থেকে নেমে দোকানে চলে যায় রোজা। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। আমার মেয়ে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়ে আসছিলো।তারপর একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিলো।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, সেনেরহুদা গ্রামে ইজিবাইকের ধাক্কায় এক শিশু মারা যাওয়ার খবর শুনেছি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম