বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-04-26
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবননগর উপজেলার উথলী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। রোববার বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে দু'প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযান সূত্রে জানা গেছে, রোববার দুপুরে জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার ও রেলস্টেশন বাজার এলাকায় বেকারী, হোটেল, ওষুধ, সার ও বীজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় যমুনা ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী মো. আব্দুল কাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সার বিক্রি, ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় মেসার্স রানা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, এসময় সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ/শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম