বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে অবৈধভাবে তেল মজুদের দায়ে দুই জনের জরিমানা ও কারাদণ্ড


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-04-15
জীবননগরে অবৈধভাবে তেল মজুদের দায়ে দুই জনের জরিমানা ও কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে দেহাটি পিয়াস ফিলিং স্টেশনে অবৈধভাবে ৩০ লিটার ডিজেল মজুদের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এবং জীবননগরের বালিহুদা গ্রামে অবৈধভাবে তেল মজুদের দায়ে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদন্ড দেওয়া হয়েছে।

এ সময় জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দয়া হয়েছে। বুধবার দুপুরে জীবননগর উপজেলার মেসার্স পিয়াস ফিলিং স্টেশনে টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল মজুদের অপরাধে পেট্রোলিয়াম আইনে ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলামকে দু' হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেন। অপরদিকে জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদের অপরাধে আতিয়ার রহমানকে পাঁচশত টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জমির উদ্দিন জানান, অবৈধভাবে ডিজেল মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার পিয়াস ফিলিং স্টেশনেে অভিযান চালিয়ে ম্যানেজার নজরুল ইসলাম ও বালিহুদা গ্রামের আতিয়ার রহমানকে জরিমানাসহ কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ বিজিবিসহ প্রশাসনের যৌথ অভিযানের (ট্যাস্কফোর্সের) মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ও বিজিবি উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম