বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে কৃষকের মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-03-31
আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ফুয়েল কার্ড (জ্বালানি কার্ড) সংগ্রহ করতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বখতিয়ার হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আলমডাঙ্গা সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত বখতিয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষি কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি মূল্যে জ্বালানি তেল পাওয়ার জন্য ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছিল। কার্ড সংগ্রহের জন্য সোনালী ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন শত শত কৃষক। বখতিয়ার হোসেনও সকাল থেকে ওই লাইনে অপেক্ষমাণ ছিলেন। বেলা বাড়ার সাথে সাথে ভিড় ও গরমের কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, কার্ড বিতরণ ব্যবস্থাপনায় আরও সুশৃঙ্খল পরিবেশ থাকলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হতো। বিশেষ করে বয়স্ক কৃষকদের জন্য আলাদা লাইন বা বসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

ঘটনার পর এলাকায় ও তার নিজ গ্রাম ভেদামারীতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদারকি করছে। নিহতের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে ফুয়েল কার্ডের আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাড়ায়। প্রচন্ড ভীড়ে বখতিয়ার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় তিনি মারা গেছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সতত্যা স্বীকার করেছেন। তার মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম