বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

রোজার শুরুতেই কাঁচাবাজারে অস্বস্তি

জীবননগরে বেগুনের দাম দ্বিগুণ, শশা ও লেবুর দাম আকাশছোঁয়া


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-02-19
জীবননগরে বেগুনের দাম দ্বিগুণ, শশা ও লেবুর দাম আকাশছোঁয়া

জীবননগরে রোজার শুরুতেই কাঁচাবাজারের সকল পণ্যের দাম বেড়ে গেছে। মাছ, মাংস ও ফলের বাজারেও স্বস্তি নেই। রোজার আগে প্রতিটি পণ্যের দাম কিছুটা সহনশীলতা থাকলেও রোজা শুরু হতেই বাজরের চিত্র বদলে গেছে। প্রতিটি পণ্যের দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। ইফতারে অপরিহার্য বেগুনের প্রতি কেজি ৩০-৪০ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে ৭০ টাকা। শশার কেজি ১২০ টাকা, লেবুর দাম বেড়ে ৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। এতে নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস উঠার উপক্রম হয়েছে।

জীবননগর উপজেলার সাপ্তাহিক শিয়ালমারি কাঁচাবাজার ঘুরে ক্রেতাদের মুখে অস্বস্তির ছাপ দেখা গেছে। টমেটোর দাম ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। করোলা ১২০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ এর দাম পিস প্রতি ২০ টাকা বেড়েছে। এছাড়াও কাঁচামরিচ, সিম, কপি, কলার দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। তবে আলু, পেঁয়াজ, রসুন, মিষ্টিকুমড়া, শুকনা মরিচ,গাজরসহ কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে। 

মাছের বাজার ঘুরে দেখা গেছে রুই, কাতলা, মৃগেল, গ্লাসকার্প, সিলভারকর্পসহ বড় মাছের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। পাঙ্গাশ, তেলাপিয়া, পোনা ও বাটা মাছের দামের পরিবর্তন হয়নি। মাংসের বাজারেও নেই স্বস্তি। 

ক্রেতারা বলছেন, ইফতার ও সেহরির প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। মুদি দোকানের মালামালের দাম স্থিতিশীল থাকলেও বিশেষ করে সবজি ও মাছের দাম বেড়েছে। বাজার সিন্ডিকেটের কারনে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। নিয়মিত বাজার মনিটরিং না করায় মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটছে। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজি উৎপাদন কমে যাওয়ায় বাজারে সবজির সরবরাহ কম। তাছাড়া আড়ত থেকে বেশি দামে সবজি কিনে আনতে হচ্ছে বলে খুচরা বাজারে দাম কিছুটা বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যেগুলো ক্রয় ক্ষমতার মধ্যে আনতে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম